Sunday, February 2, 2014

ইমন দেব চৌধুরী চ্যানেল নাইনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি

এম.মুসলিম চৌধুরী,শ্রীমঙ্গল থেকে: সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ক্লোজআপ ওয়ান তারকা ইমন দেব চৌধুরী চ্যানেল নাইন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৭ জানুয়ারী চ্যানেলটির চিফ এক্সকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খাঁন এনডিসি, পিএসসি (অব:) তাকে মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন।
ইমন দেব চৌধুরী মৌলভীবাজার জেলার সাংবাদিকতায় তরুণ মুখ। ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় কাজ করে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও ইমন দেব চৌধুরী দৈনিক সবুজ সিলেট পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতা ছাড়াও তিনি সিলেট অঞ্চলের প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের সাথেও ওৎপ্রেতভাবে জড়িত রয়েছেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুর গাইড নামধারী সন্ত্রাসীর হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত

এম.মুসলিম চৌধুরী,শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় নিয়োজিত কথিত ট্যুর গাইড নামধারী চিহ্নিত সন্ত্রাসীর হাতে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এঘটনাটি ঘটে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুপুরের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের নিউজ রুম এডিটর আসিফ আজিজ, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের স্টাফ ফটোগ্রাফার নূর-এ আলম এবং দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।
প্র্রয়োজনীয় ফটো তুলে তথ্য সংগ্রহকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুর গাইড ইব্রাহীম আলীর সাথে কথা হয় এই তিন সাংবাদিকের। ইব্রাহীম আলী জাতীয় উদ্যানের ট্যুর গাইড হলেও তার নেই কোন প্রশিক্ষন।
তবে বিগত ৪/৫ বছরে ট্যুর গাইড নামধারী ইব্রাহীমের কাছে দেশীি বদেশি অনেক নারী পর্যটক লাঞ্ছিত হয়েছেন। এমনকি অনেক পর্যটকের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছিল ইব্রাহীম আলী।
এ জন্য তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে আলাপকালে হঠাৎ করে সে (ইব্রাহীম) লাঞ্ছিত করে তিন সাংবাদিককে। এক পর্যায়ে ইব্রাহীম আলী সাংবাদিকদের উপর হামলা করে। পরে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলামের হস্তক্ষেপে তিন সাংবাদিক নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর থেকে বের হন।
তার বিরুদ্ধে পর্যটকদেরমালামাল, লুটপাট, মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (সার্কেল) আশরাফুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান,লাউয়াছড়া তিন সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা শুনেছি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।